[ রাজধানী ]
ধানমন্ডিতে ১০তলা ভবনে ভয়াবহ আগুন
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডিতে একটি ১০তলা ভবনের আটতলায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ঐ ১০তলা ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সকাল ১০টা ২৫ মিনিটে ঐ ভবনে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
.png)
এদিকে, ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সাধারণ লোকজনও সহায়তা করছে। রাস্তায় উৎসুক জনতার ভীর দেখা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!