রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর মিরপুর সার্কেলের ইন্সপেক্টর মো.সাইফুল ইসলাম ভূঁইয়া।
আটককৃত ব্যক্তির নাম মো. মনির হোসেন (৩৭)।
.png)
ইন্সপেক্টর মো.সাইফুল ইসলাম বলেন, রবিবার রাত ৮টায় পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশন থেকে আসামি মো. মনির হোসেনের দেহ তল্লাশী করে একটি শপিং ব্যাগের ভিতর কাগজ দ্ধারা মোড়ানো ৩০০ গ্রাম ওজনের ৬০টি গাঁজার পুড়িয়া ও উক্ত শপিং ব্যাগের ভিতর লুজ গাঁজা ২০০ গ্রাম, সর্বমোট গাঁজা ৫০০ গ্রাম এবং আসামির পরিহিত লুঙ্গীর বাম কোচরে একটি পলিথিন প্যাকেটের ভিতর হেরোইনের ৬ গ্রাম ওজনের ৬০ টি পুড়িয়া উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ৷
উল্লেখ্য, অভিযুক্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ৮(খ) ধারায় পল্লবী থানায় একটি মামলা বিচারাধীন, মামলা নং ৩৬।