ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আন্দোলনকারী দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি নাছির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩২, ৩ সেপ্টেম্বর ২০২৪
আন্দোলনকারী দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি নাছির গ্রেফতার
ছবি: সংগৃহীত

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে দুই শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি নাছির ওরফে নাফির (৩৫) কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার র‍্যাব-১২ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকা কম্পানি কমান্ডার লে. কমান্ডার তানভীর আহম্মেদ ইমন ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ঢাকা মহানগরের লালাবাগ থানাধীন হাজারীবাগ এলাকার অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে শনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত মামলার অন্যতম পলাতক আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। আসামি পাবনা জেলা সদরের ভাড়ারা ইউনিয়নের নলদহ গ্রামের মো. মুক্তার ভান্ডারীর ছেলে।

Advertisement

মঙ্গলবার দুপুরে পাবনা র‌্যাব-১২ এর কার্যালয়ে কম্পানি কমান্ডার মো. এহতেশামুল খান সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান ও আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে সময় আসামির কাছ থেকে একটি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনায় জড়িত থাকার বিষয় শিকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!