[ রাজধানী ]
রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
শনিবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করে।
.png)
শিহাব করিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!