বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আশুলিয়ার জামগড়াস্থ পলমল গ্রুপের আয়শা ক্লোথিংয়ের শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা এক বছরের না দিয়ে ৬ মাসের দেওয়া হয়। অর্থাৎ বাৎসরিক ছুটির টাকা ৫০ শতাংশ পরিশোধ করা হয়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এ সময় তারা ফ্যাক্টরির ৪-৫ টি জানালার গ্লাস ভাঙচুর করে। পরে দুপুরে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করে।
.png)
প্রসঙ্গত, শ্রমিকরা প্রতি ১৮ দিন কাজ করলে ১ দিন ছুটি পায়। যা বছরের হিসেবে গণনা করে যে কদিন হয় সেই দিনসমূহ প্রতি মাসের মোট বেতনের আনুপাতিক হারে প্রদান করা হয়।