[ রাজধানী ]
পূজামণ্ডপে ধর্মীয় অনুভূতিতে আঘাতে অপরাধীদের শাস্তির দাবি জাসদের
সংগৃহীত ছবি
পূজামণ্ডপে সংগীতের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদানকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ ঢাকা মহানগর শাখা উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম খোকন।
মানববন্ধনে পূজামণ্ডপে সংগীতের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদানকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি ছাড়াও আরো যেসব দাবি করা হয়-
- - গণহত্যাকারী, লুটেরাদের গ্রেফতার ও বিচার কর,
- - ধর্মীয় উগ্রবাদী তৎপরতা রুখতে সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হও,
- - রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা, মামলা ও নতুন দখলবাজী, লুটপাট রুখে দাঁড়াও।
মানববন্ধনে জাসদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সমন্বয়ক ও কেন্দ্রীয় নেতা রোকনুজ্জামান রুকন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ড. মোস্তাক হোসেন, করিম সিকদার, ফারুকুজ্জামান চঞ্চলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!