বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।
.png)
পরিবেশ অধিদফতর জানায়, পলিথিন বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০০২ সালে দেশে পলিথিনের উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি পরিবেশগত ক্ষতির কারণে এ বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।