ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
ইসরায়েলের হামলা

ফিলিস্তিন-লেবাননে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ৬ ডিসেম্বর ২০২৪
ফিলিস্তিন-লেবাননে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
রাজধানীতে সংক্ষিপ্ত সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে তিসরী ইনসাফ দল- ডেইলি বাংলাদেশ

ফিলিস্তিন ও লেবাননে দখলদার ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হত্যা ও হামলার প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে তিসরী ইনসাফ দল।

শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে সংগঠনটির আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৫-৪০ জন।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ তিসরী ইনসাফ দলের চেয়ারম্যান মিনহাজ প্রধান। এছাড়াও সংগঠনের সদস্য আহম্মাদী আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

সমাবেশে বক্তারা লেবানন ও ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান। এছাড়াও ভারতকে সতর্ক করে তারা বলেন, বাংলাদেশের সঙ্গে লড়তে আসবেন না, তাহলে ভারত খন্ড খন্ড হয়ে যাবে। 

এ সময় ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার তীব্র নিন্দা এবং ভারতের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের ঘোষণা দেয় সংগঠনটির নেতারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!