ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলের টিকিট নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৮, ২১ ডিসেম্বর ২০২৪
মেট্রোরেলের টিকিট নিয়ে সুখবর
মেট্রোরেল

মেট্রোরেলের যাত্রীদের বেশ দীর্ঘ সময় ধরে সিঙ্গেল জার্নির টিকিট নিয়ে সমস্যা চলছিল। তবে এবার এ সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রাফিক কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার ডিএমটিসিএলের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএলের পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, ২১-১২-২০২৪ থেকে মেট্রোরেল স্টেশনগুলোতে চাহিদামতো সিঙ্গেল জার্নি টিকেট বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি র‍্যাপিড পাসও বিক্রয় এবং রিচার্জ করা হচ্ছে। এমআরটি পাসও রিচার্জ করা হচ্ছে।

Advertisement

এতে টিকিট নিয়ে আর জটিলতা থাকছে না বলে জানিয়েছে ডিএমটিসিএল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!