ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সিএনজি-অটোরিকশা সংঘর্ষে গুরুতর আহত, পরে মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩১, ২১ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি-অটোরিকশা সংঘর্ষে গুরুতর আহত, পরে মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর সূত্রাপুরে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে প্রমোত সরকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত প্রমোত সরকারকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই কল্যাণ কুমার সিংহ জানান, প্রমোত একটি কোম্পানির ডিলার হিসেবে কাজ করতেন। বিকেলে মালামাল নিয়ে অটোরিকশায় যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় প্রমোতকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কল্যাণ কুমার সিংহ আরও জানান, তাদের বাসা সূত্রাপুরের হেমেন্দ্র দাস রোড এলাকায়। নিহত প্রমোত ওই এলাকার মৃত রাম হরি সরকারের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে প্রমোতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!