ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বাড়তে পারে গরম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বাড়তে পারে গরম
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

Advertisement

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!