ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে চলন্ত বাসে আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত শিকড় পরিবহনের বাসটি। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর -১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা কাজ করছে।

‎চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!