[ রাজধানী ]
সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলকে প্রত্যাহার ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি এ সিদ্ধান্ত নেয়। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে।
.png)
অডিওটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হওয়ার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় ডিএমপি। তবে ভাইরাল অডিওটির বিষয়ে এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া অডিওতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য শোনা যায়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কিছু মন্তব্য রয়েছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/একেকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!