ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে একটি কারখানার সামনে থেকে মরদেহটি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে একটি কারখানার সামনে থেকে মরদেহটি উদ্ধার
রূপগঞ্জে কারখানার সামনে থেকে মরদেহটি উদ্ধার

রূপগঞ্জে ব্যাটারি কারখানার সামনে থেকে মরদেহটি উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকার জিয়াও জু ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি ব্যাটারি কারখানার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ব্যাটারি কারখানার সামনে সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা রূপগঞ্জ থানায় জানানা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এই এলাকায় মরহেদ পড়ে থাকা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এএইচ এম সালাউদ্দিন জানান, নিহতের শরীরে আপাতদৃষ্টিতে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্থানীয়রা তাকে বিশ্বরোড ও আশেপাশের এলাকায় পাগলের মতো ঘুরাফেরা করতে দেখেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!