ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন দূতাবাসের জরুরি বার্তা
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ও নাম ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ধরনের সন্দেহভাজন যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রতারণামূলক অনলাইন যোগাযোগ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা করা হয়।

Advertisement

দূতাবাস স্পষ্ট জানিয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনোই কারো কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য (যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর) চাইবেন না।

প্রতারণা থেকে সুরক্ষায় দূতাবাস দুটি প্রধান নির্দেশনা দিয়েছে—
সাড়া দেবেন না: কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করে টাকা, ব্যক্তিগত তথ্য বা কোনো নথি চাইলে তাতে সাড়া দেবেন না।

টাকা পাঠাবেন না: কোনো ধরনের প্রলোভন, অনুরোধ বা চাপের মুখেও অপরিচিত ব্যক্তি বা অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না।

সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!