ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সচিবালয়ে ঝুলন্ত তার, সাময়িক বন্ধ মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে ঝুলন্ত তার, সাময়িক বন্ধ মেট্রোরেল
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় নিরাপত্তার স্বার্থে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ঝুলে থাকা তারটি সরিয়ে ফেললে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্মে ওসিএস ক্যাবলের ওপর একটি অজ্ঞাত তার ঝুলতে দেখা যায়। মেট্রোরেলের বিদ্যুতায়িত মূল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ঝুলে থাকা তারটি অপসারণ করা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে তারটি নিরাপদে সরিয়ে ফেলার পর মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।

বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!