ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে এক দিনে ৫৭৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে ৫৭৭ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিভাগভিত্তিক হিসাবে, রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৪৩, গুলশানে ৩৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি ও ছয়টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা ও সাত গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ।

এ সময় দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিকস চিপও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!