রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৭১টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৭২, তেজগাঁওয়ে ৯৪, মিরপুরে ১৩৪, গুলশানে ৩২, উত্তরায় ৫০ এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৯ জন রয়েছেন।
.png)
অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৩ দশমিক ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুটি হেলমেট, দুটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ এবং নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
ডিএমপি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।