ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকা দক্ষিন সিটির ৫৯ নং ওয়ার্ডের অধিকাংশ কাঁচা রাস্তা পাকা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০, ৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিন সিটির ৫৯ নং  ওয়ার্ডের অধিকাংশ কাঁচা রাস্তা পাকা হবে
ডেইলি বাংলাদেশ

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের অধিকাংশ কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মোহাম্মদবাগের ফকির চান জামে মসজিদের কাঁচা রাস্তা ড্রেনসহ পাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে রাস্তাটির উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু ফকির চান জামে মসজিদের সামনের রাস্তা নয়, ৫৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার কাঁচা ও চলাচলের অনুপযোগী রাস্তাগুলোও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-৪ আসনের মাটি ও মানুষের নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহমেদ রবিনের সহযোগিতা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের বিশেষ নির্দেশনা এবং ডিএসসিসি কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় ফকির চান জামে মসজিদের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

উন্নয়ন পরিকল্পনার আওতায় রাস্তাটি কাঁচা থেকে পাকা করার পাশাপাশি প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থাও করা হবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদার কারণে স্থানীয় বাসিন্দাদের যে ভোগান্তি পোহাতে হয়, তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রাস্তাটি পাকা হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াত এবং এলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয়রা জানান, ৫৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কিছু কাঁচা ও ভাঙাচোরা রাস্তা রয়েছে। বর্ষাকালে এসব সড়কে পানি ও কাদা জমে মানুষের চলাচল কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ও রোগীদের নিয়ে চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই একসঙ্গে ওয়ার্ডের অধিকাংশ কাঁচা রাস্তা উন্নয়নের উদ্যোগকে তারা সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. খোরশেদ আলম খোকন, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম কাজল, সিনিয়র সহসভাপতি মো. ওবায়েদ উল্লাহ আজিম, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল পারভেজ বাবু এবং মোহাম্মদবাগ ইউনিটের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, মোহাম্মদবাগ ইউনিটের সভাপতি হাজী লুৎফর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় মুরব্বি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাজী মিন্টু সওদাগরও উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা বলেন, ফকির চান জামে মসজিদের রাস্তার উন্নয়নকাজ ৫৯ নম্বর ওয়ার্ডের সামগ্রিক সড়ক উন্নয়নের একটি অংশ। পর্যায়ক্রমে ওয়ার্ডের অধিকাংশ কাঁচা রাস্তা পাকা করার কাজ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

তারা আরও আশা প্রকাশ করেন, পরিকল্পিতভাবে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন করা হলে ৫৯ নম্বর ওয়ার্ডের যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। এতে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানও উন্নত হবে।

স্থানীয়দের প্রত্যাশা, উদ্বোধন হওয়া কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার পাশাপাশি ওয়ার্ডের অন্যান্য কাঁচা রাস্তাগুলোর উন্নয়নকাজও দ্রুত শুরু হবে। এতে দীর্ঘদিনের অবহেলিত সড়কগুলো পাকা হয়ে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরবে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!