ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:০৬, ২৫ অক্টোবর ২০২৬
টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার খুলেছে সরকারি অফিস। গত ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হয় ছুটি। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এদিন সকাল ৯টা থেকে অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

একই সঙ্গে খুলেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত।টানা পাঁচ দিনের ছুটি উপলক্ষে অনেকেই ঢাকা ছেড়েছেন। রোববার থেকে অফিস শুরু হওয়ায় শনিবার বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে রাজধানীতে ফেরা মানুষের ভিড় ছিল। আজও ফিরবেন অনেকে। এজন্য গত কয়েকদিন রাজধানীর ব্যস্ত সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। 

গত ৭ অক্টোবর ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি ছিল।পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানের কর্মদিবস ২২ অক্টোবরও (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি করে দেয় সরকার।তবে এর আগে গত ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা ছিল। ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআই/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!