ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ নারী নক্ষত্র ]

বিডি মার্কেটিং নেট- এর বার্ষিক নারী উদ্যোক্তা সভা অনুষ্ঠিত

সাজ্জাদুর রহমান
প্রকাশিত: ১১:১৪, ২২ নভেম্বর ২০২৬
বিডি মার্কেটিং নেট- এর বার্ষিক নারী উদ্যোক্তা সভা অনুষ্ঠিত
ই কার্যক্রমের- স্বল্প আয়ের পরিবারের জন্য ৫ বছরে ১০০ প্লট এবং ২৫ বছরে ৫০০ প্লট রেজিস্ট্রি দেয়া হবে। ২০৩০ সালে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় অবস্থিত চান্দেরচর প্রকল্পে ১৫ শতক জমিতে ৩২ ইউনিটের ৯ তলা বিশিষ্ট অত্যাধুনিক এপার্টমেন্ট নির্মাণ কাজ শুরু হবে
  • বিডি মার্কেটিং নেট এর উদ্যোগে বার্ষিক উদ্যোক্তা সভা গতকাল ২১ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচার কচি কাঁচার মেলা হলরুমে  অনুষ্ঠিত হয়েছে। 
  • উক্ত অনুষ্ঠানে বিডি মার্কেটিং নেট-এর কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনাকে উপজীব্য করে একটি ডকুমেন্টরি ভিডিওগ্রাফী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি মূল আকর্ষন ছিলো ভিডিওগ্রাফীর মাধ্যমে বিডি মার্কেটিং নেট-এর কার্যক্রম, কর্মসূচি এবং ২৫ বছরের মহাপরিকল্পনা উপস্থাপন। 

প্রায় আড়াইশ জন উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে বিডি মার্কেটিং নেট-এর কোম্পানী প্রোফাইল প্রকাশনা বিতরণ ও ফুলের শুভেচ্ছা জানিয়ে অতিথিদের বরণ করা হয়।

উল্লেখ্য বিডি মার্কেটিং নেট - হালাল উপায়ে উপার্জনের মাধ্যমে জীবন-মান উন্নয়নের একটি বাণিজ্যিক পদক্ষেপ। প্রথম বিনিয়োগকারী হেনা বেগম। মাত্র ৫০ হাজার টাকা প্রাক্কলিত পুঁজি নিয়ে  ২০১৭ সালে যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে সরিষার তেল, কালিজিরা, ইসুবগোলের ভুষি, লাল চিনি, খেজুর, সাদা চিনি বিক্রির ব্যবসা শুরু করা হয়। 

২য় পর্যায়ে বিভিন্ন গহনা, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, শিশুদের খেলনা, স্বাস্থ্য সেবা সামগ্রী বিক্রি করা হয়।
৩য় পর্যায়ে রমজান মাসের ইফতার সামগ্রী-খেজুর, চিনি, ডাল, ছোলা, বেশন ইত্যাদি বিক্রির উদ্যোগ নেয়া হয়।

২০১৮ সালে সমমনা কিছু লোক মিলে নিজেদের আয়-রোজগার বৃদ্ধির জন্য একটি হালাল ব্যবসার মাধ্যমে  স্বল্প পুঁজি নিয়ে বিডি মার্কেটিং নেট- নামে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। 

প্রথমিকভাবে নিজেদের পরিবারের নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য সামগ্রী নিয়ে এর যাত্রা শুরু। নিজেদের ও পরিচিত জনদের চাহিদার আলোকে স্বল্প মূল্যে মানসম্পন্ন পণ্য- মটর সাইকেল, মোবাইল ফোন,  টিভি, বাইসাইকেল, গহনা, ট্রাক্টর ইত্যাদি কিস্তিতে বিক্রয় শুরু করা হয়। 

২০২৩ সালে ৬ জন উদ্যোক্তা- হেনা বেগম, মো: জাহাঙ্গীর আলী, জেসমিনারা খানম লিপি, রোমানা ইয়াসমিন, মো: শামসুল হক মোল্লা, হেলেনা খাতুন নতুনভাবে বিনিয়োগ করে যুক্ত হোন । শেয়ার হোল্ডারগণ প্রতি মাসে ৫ শত টাকা করে জমা দিয়ে পুঁজি গঠন করে মাসিক বাজার কার্যক্রমে বিনিয়োগ করেন। ২০২৬ সাল- বর্তমানে বিডি মার্কেটিং নেট-এর শেয়ার হোল্ডারের সংখ্যা ১৮ জন।

 

অনুষ্ঠানে বিডি মার্কেটিং নেট- এর ২৫ বছর মেয়াদী মহাপরিকল্পনা ঘোষণা করা হয়। যার মধ্যে রয়েছে- 
১০০০ জন নারী উদ্যোক্তার নেটওয়ার্ক গড়ে তোলার কার্যক্রম। ৫ বছরে ৬৪ জেলা থেকে ১০০০ জন নারী উদ্যোক্তাকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হবে। ২০২৬ সালে ২০০ জন নারী উদ্যোক্তা যুক্ত হয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

বিডি মার্কেটিং নেট- এর প্রধান উদ্যোক্তা হেনা বেগম জানান, এই কার্যক্রমে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে ২০০ শতক করে মোট ১০০০ শতক জমি নেওয়া হবে। প্রতি ২০০ শতক জমিতে গড়ে তোলা হবে ডুপ্লেক্স সিটি।

তিনি আরো জানান, এই কার্যক্রমের- স্বল্প আয়ের পরিবারের জন্য ৫ বছরে ১০০ প্লট এবং ২৫ বছরে ৫০০ প্লট রেজিস্ট্রি দেয়া হবে। ২০৩০ সালে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় অবস্থিত চান্দেরচর প্রকল্পে ১৫ শতক জমিতে ৩২ ইউনিটের ৯ তলা বিশিষ্ট অত্যাধুনিক এপার্টমেন্ট নির্মাণ কাজ শুরু হবে। ২৫ বছরে ৬৪ জেলায় ২০০ এপার্টমেন্ট নির্মাণ করা হবে।

নারী উদ্যোক্তাদের জন্য ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে হেনা বেগম তাঁর বক্তব্যে বলেন- ২০০ জন নারী উদ্যোক্তার নামে ২০০ শতক জমির রেজিস্ট্রেশন শুরু হবে ২০২৭ সালে। জমির মালিক হবেন নারী উদ্যোক্তারাই। সেখানে গড়ে তোলা হবে ডুপ্লেক্স সিটি। আর ৫ বিঘা জমির উপর নির্মাণ করা হবে উদ্যোক্তা মার্কেট। এই মার্কেটের জমির মালিক হবেন নারী উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বিডি মার্কেটিং নেটের স্বত্বাধিকারী হেনা বেগমের সভাপতিতে বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা অ্যাডভোকেট সোলায়মান খান, জনাব নাজিম উদ্দিন চৌধুরী, এনামুল হক ,ইব্রাহিম খলিল বাবু প্রমুখ। 

উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ,গান নিত্য এবং কৌতুক অনুষ্ঠান পরিবেশনা, শেয়ার হোল্ডারদের মাঝে বিডি মার্কেটিং নেট-এর লভ্যাংশের চেক হস্তান্তর এবং বিশেষ কৃতিত্বের জন্য তিনজনকে ক্রেস্ট প্রদান এবং উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়। 

এর পূর্বে সকালে রাজধানির ৫৪ পুরানা পল্টনের বিকে টাওয়ারে শেয়ার হোল্ডারদের নিয়ে বিডি মার্কেটিং নেট- এর  এজিএম বা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মোঃ জাকির হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!