ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

সৃজনশীল অর্থনীতিতে বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৩, ২২ নভেম্বর ২০২৬
সৃজনশীল অর্থনীতিতে বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: অর্থমন্ত্রী
সংগৃহীত ছবি

বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নিজস্ব উদ্যোগে বিনিয়োগ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসএমই খাতে অর্থায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। সরকার অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চায়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্ব দিচ্ছে। এ খাতের বিকাশের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!