ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ নারী নক্ষত্র ]

জাপানি মেয়ে নুরাই ইস্তিকবাল-এর ইসলাম গ্রহণ এবং পূর্বাপর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ২১ নভেম্বর ২০২৬
জাপানি মেয়ে নুরাই ইস্তিকবাল-এর ইসলাম গ্রহণ এবং পূর্বাপর
একজন মানুষ অতীতে কী ছিল সেটা বড় কথা নয়, সে এখন কোন পথে হাঁটছে সেটাই আসল। নুরাই ইস্তিকবাল নিজেই বলেছেন, কুরআন তাঁকে শিখিয়েছে একমাত্র আল্লাহই মানুষের চূড়ান্ত বিচারক
  • সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দারুণ একটি কথা বলেছেন। পুরনো ক্যারিয়ার নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তাঁর ভাষায়, "If I didn’t do this, maybe I didn’t meet Islam" অর্থাৎ জীবনের ওই অন্ধকার পথটা পার হয়ে না এলে হয়তো তিনি কখনো ইসলামের দেখা পেতেন না।

ছবির মেয়েটি জাপানের সাবেক অ্যাডাল্ট তারকা রে লিল ব্ল্যাক। ২০২৪ সালের শেষ থেকে ২০২৫ সালের শুরুর দিকে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন এবং নিজের নতুন নাম রাখেন 'নুরাই ইস্তিকবাল'।

প্রায় ৬-৭ বছর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার পর ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করছিলেন তিনি। থাইল্যান্ডে থাকাকালীন ভুলবশত তিনি একটি ৩ ঘণ্টার সেমিনারে গিয়ে বসেন, যা আসলে ইসলামের ওপর ছিলো। সেখান থেকেই তাঁর মনে কৌতূহল জাগে এবং তিনি জাপানি ভাষায় অনূদিত কুরআন কিনে পড়া শুরু করেন।

তবে তাঁর জীবনের আসল টার্নিং পয়েন্ট আসে ২০২৪ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর ভ্রমণের সময়। সেখানে তিনি প্রথম শখ করে হিজাব পরে মসজিদ ঘুরতে যান। তিনি ভেবেছিলেন মানুষ হয়তো তাঁকে তাঁর অতীত নিয়ে বিচার করবে বা বাঁকা চোখে দেখবে। কিন্তু হলো ঠিক উল্টো! 

মালয়েশিয়ার সাধারণ মানুষ তাঁকে কোনো জাজমেন্ট ছাড়াই অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে বরণ করে নেয়। মানুষের এই অমায়িক ব্যবহার দেখেই তিনি ভাবেন, এরা এত ভালো মানুষ, তাহলে এদের ধর্ম ও সংস্কৃতিটা একটু গভীরভাবে বুঝে দেখি!

এর আগে থাইল্যান্ডে থাকাকালীন তিনি মন্দিরে গিয়ে প্রার্থনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু মনে কোনো শান্তি বা সংযোগ খুঁজে পাননি। অথচ মালয়েশিয়ার মসজিদে গিয়ে যখন তিনি প্রথম নামাজ পড়া শিখতে শুরু করলেন, তাঁর মনে হলো ভেতরের সব ভার নেমে গিয়ে হৃদয়টা একদম হালকা ও উজ্জ্বল হয়ে গেছে। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন, এই পথেই তিনি হাঁটবেন।

টানা প্রায় ৬ মাস ধরে তিনি ইসলামের নিয়মকানুন অনুশীলন করেন। শূ/ করের মাংস ও অ্যালকোহল পুরোপুরি ছেড়ে দেন। নিয়মিত নামাজ ও কুরআন পড়া শেখার পর ২০২৫ সালের রমজানের দিকে তিনি প্রকাশ্যে নিজের ইসলাম গ্রহণের কথা জানান এবং রোজা রাখা শুরু করেন। জাপানের কিয়োটোতে নিজের বাড়িতে তিনি আলাদা একটি নামাজের ঘরও তৈরি করেছেন।

ইসলাম গ্রহণের পর তিনি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি পুরোপুরি ছেড়ে দেন এবং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে আগের সব প্রাপ্তবয়স্ক কনটেন্ট ডিলিট করে দেন। এর ফলে রাতারাতি তিনি লক্ষ লক্ষ ফলোয়ার হারান, এমনকি অনেকে তাঁর এই পরিবর্তনকে পাবলিসিটি স্টান্ট বা গিমিক বলেও কটাক্ষ করেন।

এছাড়া তাঁর পুরনো কিছু প// *র্ন ভিডিও এখনো অনলাইনে প্রকাশ হচ্ছে দেখে অনেকে প্রশ্ন তুলেছিলেন। এর জবাবে নুরাই স্পষ্ট জানিয়ে দেন, ওই ভিডিওগুলো কয়েক বছর আগে শুট করা এবং সেগুলোর স্বত্ব প্রোডাকশন কোম্পানির হাতে। চুক্তির কারণে ওগুলো সরানোর কোনো নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দারুণ একটি কথা বলেছেন। পুরনো ক্যারিয়ার নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তাঁর ভাষায়, "If I didn’t do this, maybe I didn’t meet Islam" অর্থাৎ জীবনের ওই অন্ধকার পথটা পার হয়ে না এলে হয়তো তিনি কখনো ইসলামের দেখা পেতেন না।

সবচেয়ে সুন্দর বিষয় হলো, ইসলাম তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে এনেছে। আগে তিনি টানা ৩ বছর নিজের বাবা-মায়ের সাথে যোগাযোগ বন্ধ রেখেছিলেন এবং তাঁদের ব্লক করে রেখেছিলেন। কুরআনে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধার কথা জানার পর তিনি আবার তাঁদের সাথে সম্পর্ক ঠিক করেছেন এবং তাঁদের জন্য নিয়মিত দোয়া করেন।

বিভিন্ন পডকাস্টে তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, একজন মুসলিম নারী হিসেবে তিনি এমন একজন জীবনসঙ্গী চান যিনি পরিবারের 'ইমাম' হিসেবে তাঁকে দ্বীনের পথে পরিচালিত করতে পারবেন। তবে আপাতত তিনি বিয়ের চেয়ে নিজের দ্বীনি শিক্ষা অর্জন এবং দাওয়াতি কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন।

একজন মানুষ অতীতে কী ছিল সেটা বড় কথা নয়, সে এখন কোন পথে হাঁটছে সেটাই আসল। নুরাই ইস্তিকবাল নিজেই বলেছেন, কুরআন তাঁকে শিখিয়েছে একমাত্র আল্লাহই মানুষের চূড়ান্ত বিচারক। মানুষের কাজ শুধু ভালোবাসা আর ভালো আচরণ দিয়ে অন্যকে আলোর পথ দেখানো। 

যেভাবে মালয়েশিয়ার সাধারণ মানুষের সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে একজন মানুষ নিজের পুরো জীবনটাই বদলে ফেললেন, তা আমাদের সবার জন্যই একটা বড় শিক্ষা!

সৌজন্য : Diary of She

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!