ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ নারী নক্ষত্র ]

স্বাক্ষর করলেই চিরতরে শেষ হয়ে যেত একটা সম্পর্ক!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ১৮ নভেম্বর ২০২৬
স্বাক্ষর করলেই চিরতরে শেষ হয়ে যেত একটা সম্পর্ক!
পৃথিবীতে সব ঝগড়াই একদিন মিটে যায়, শুধু ভালোবাসাটা বেঁচে থাকে

হাতে ডিভোর্স পেপার, সই করতে গিয়েও বারবার স্বামীর দিকে তাকাচ্ছিলেন স্ত্রী..... একটি স্বাক্ষর করলেই হয়তো চিরতরে শেষ হয়ে যেত একটা দীর্ঘদিনের সম্পর্ক। চারপাশে শত শত মানুষ, সব আয়োজনও প্রায় শেষ, অপেক্ষা ছিল শুধু বিচ্ছেদের কাগজে সই করার।

কিন্তু কলম হাতে নিয়েও যেন কিছুতেই সই করতে পারছিলেন না তরুণী। কয়েক মিনিট নীরবে বসে থেকে বারবার শুধু স্বামীর দিকে তাকাচ্ছিলেন। 

মুখে কোনো কথা না বললেও তার চোখ দুটো যেন নীরবে বলছিল,
"তুমি চাইলে আমি এখনো থেকে যাব, তোমাকে হারাতে চাই না। শুধু একবার আমার দিকে তাকাও!"

একদিকে চারপাশের মানুষের কৌতূহলী অপেক্ষা, অন্যদিকে ভেতরে জমে থাকা হাজারো অভিমান আর কষ্ট। তবুও মানুষটাকে হারানোর সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি।
হয়তো অপেক্ষা করছিলেন স্বামীর ছোট্ট একটা ইশারার বা ভালোবাসার দুটো কথার।

আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা! স্ত্রীর মনের অব্যক্ত কথাগুলো যেন ঠিকই পড়তে পারলেন স্বামী। হঠাৎ করেই স্ত্রীর দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে দিলেন, "না, তোমাকে সই করতে হবে না। আমিও আমাদের এই বিচ্ছেদ চাই না।"

ব্যস! স্বামীর ওই একটা ছোট্ট ইশারায় মুহূর্তেই গলে গেল এতদিনের জমে থাকা সব বরফ। নিজেকে আর সামলে রাখতে পারলেন না তরুণী।

সবার সামনেই কান্নায় ভেঙে পড়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, আর ছুটে গিয়ে পরম আবেগে জড়িয়ে ধরলেন স্বামীকে। যে সম্পর্কের ইতি টানতে এত আয়োজন, ভালোবাসার এক আলিঙ্গনেই থেমে গেল সেই বিচ্ছেদ! হারিয়ে যেতে বসা নিজের পৃথিবীটাকে যেন নতুন করে ফিরে পেলেন তিনি।

সত্যিই তো, একটা সম্পর্ক ভাঙতে কখনো কখনো একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট, কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন দুজন মানুষের আন্তরিক ইচ্ছা আর একে অপরকে বোঝার মানসিকতা।

সংসারে অভিমান, ভুল বোঝাবুঝি তো থাকবেই; কিন্তু ভালোবাসা থাকলে সব কঠিন সময় পেরিয়ে আবার নতুন করে শুরু করা যায়।
কখনো কখনো সবকিছু শেষ করে দেওয়ার আগে, শুধু একবার মন খুলে একে অপরের দিকে তাকানোই যথেষ্ট! 

হুমায়ুন আহমেদের একটা কথা মনে পড়লো,
পৃথিবীতে সব ঝগড়াই একদিন মিটে যায়, শুধু ভালোবাসাটা বেঁচে থাকে। মানুষ মূলত ভালোবাসার কাঙাল, একটুখানি মায়া পেলেই সে সব অভিমান ভুলে যায়।

সৌজন্য : Diary of She

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!