ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

বাচসাস নির্বাচনে দর্পণ-তেপান্তর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

মো. আশিকুর রহমান মো. আশিকুর রহমান
প্রকাশিত: ১১:২৭, ১৮ নভেম্বর ২০২৬
বাচসাস নির্বাচনে দর্পণ-তেপান্তর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি : ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে পরিষদের প্রার্থী ও সদস্যরা অংশ নেন।

সভায় পরিষদের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং নির্বাচনে ভোটারদের সমর্থন ও ভোট কামনা করেন। নির্বাহী সদস্য পদপ্রার্থী সুমন চৌধুরীসহ পরিষদের অন্য প্রার্থীরাও ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।

পরিচিতি সভাকে ঘিরে আয়োজন করা হয় গান-বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি উপস্থিত অতিথি ও সদস্যদের জন্য ছিল আতিথিয়তা। সব মিলিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাচসাসের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!