ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাঙালির লোকউৎসব- ভোলা দৌড়ানো
গ্রামের লোকজন ভোলাভুলি বা এই অঞ্চলের' ভুলাদৌড়' বা 'ভুলা খেদানো' বলে একটি লোক উৎসব পালন করতো। সেই উৎসব এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। গ্রামীণ সমাজে কার্তিক মাস এলেই অভাব অনটন, মঙ্গা, রোগবালাই বিশেষ করে কলেরা ডায়রিয়া জ্বরসহ নানান অসুখ বিসুখে মানুষের দিন কাটতো অনহারে অর্ধহারে। মানুষ মনে করতো 'কার্তিক মাস বাঁচলে এক বছর বাঁচা যাবে।'
তাই কার্তিক মাসকে অশুভ মাস হিসাবে গণ্য করা হতো। তেমনী কার্তিক মাসের অমাবস্যা রাতে মানুষ আঁধার কে পরাজিত করার নিমিত্তে নিজ নিজ বাড়িতে আলো জ্বালিয়ে রাখতো। আদিকাল থেকেই মানুষ অন্ধকার কে ভয় ও অশুভ মনে করতেন, ও আলোকে শক্তির প্রতীক ও শুভ মনে করতেন। তাই অমাবস্যার অন্ধকার কে জয় করার জন্য আলো প্রজ্জ্বলন করা শুরু করে।
বাঙালি লোকায়িত জীবনের হাজার বছরের লোক উৎসব ক্রমে ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বছর জুড়ে ছিলো লোকমানুষের নানান বৈচিত্র্য উৎবের আমেজ। আবহমান বাংলার বুকে বিশাল লোকসংস্কৃতি মধ্যে কার্তিক সংক্রান্তি অথাৎ কার্তিক মাসের শেষ দিনের ভোলাভুলি উৎসবটি ছিলো অন্যতম। সারা মাসের অভাব, অনটন, রোগ- শোককে বিদায় দিয়ে নবান্ন কে স্বাগত জানানেই ছিলো এই উৎসবের মূল লক্ষ্য।
কার্তিক মাসের অমাবস্যায় লোকায়িত জীবনের অংশ হিসাবে গ্রামীণজনগোষ্ঠির বেশীভাগ সকাল বেলা ঘুম থেকে উঠেই নিমপাতা, কাঁচাহলুদ, চালভাজা খেয়ে নিত। এটা তারা মনে করতো সর্বরোগের মহঔষুধ। এটা খেলে নাকি কোন রোগবালাই তাদের কাছে ভিড়তেই পারবেনা। এটা নিছক একটা ট্যাবু (taboo)।
শুধু মানুষ নয় তাদের গৃহপালিত পশু- পাখির ক্ষেত্রেও এ সব টোটকা ব্যাবহার করতো। তবে পশুপাখিরদের নিমপাতা, ডুমুর পাতা, সরিষার তেল, কচিবাঁশপাতা, স্বর্ণালতাসহ নানান গাছের শিকড় লতাগুল্ম খাওয়ানে হতো।
এটা লোকবিশ্বাস ( Folk believe) বা লোক সংস্কার (folk Superstition) যা হাজার বছর ধরে কৃষিজীবি আর্য সমাজ থেকে এই প্রথা চলে আসছে। কারণ আর্যরই প্রথম পশুপালন ও কৃষিকাজের প্রর্বত্তন করেন।
যাইহোক কথা বলছি ভোলাভুলি উৎসব নিয়ে, কার্তিক মাসের শেষদিন সন্ধ্যায় বাঁশ ও খড় দিয়ে এক ধরনের প্রতিকৃতি তৈরী করা হতো। ঐসব প্রতিকৃতি গুলো তৈরী করা হতে অশুভের প্রতিক। হিসাবে। তাই প্রতিকৃতি গুলোর মুখ ও সারা শরীরে আগুন লাগিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ানো হতো।
- একটি শ্লোক বলতো- 'কার্তিক গেলো, আগুন (অগ্রাহায়ন) আইলো, করাপুটি মাছ দুয়ারে পইলো'। এই শ্লোক বলতে বলতে উৎসবটি শেষ হতো।
- শ্লোকটি একের এলাকায় একেই ভাবে উপস্থাপিত হয়। কিন্তু মূল ভাবনাটি একই। লোকমানুষের ধারনা আগুন জ্বালানোর মধ্য দিয়ে সব সকল অশুভ দুর হবে,রোগবালাই, অভাব - অনটন দুরে যাবে। হেমন্তে নবান্ন আসবে। তাই মঙ্গার মতো কষ্ট দুঃখের এই মাস কে বিদায় দিয়ে অগ্রাহায়ণের শস্যভরা মাসকে স্বাগত জানাতে এই উৎসব পালন করা হয়।
আসলে এই উৎসব একান্তই কৃষিজীবী মানুষের উৎসব। ধর্মবর্ণ নির্বিশেষে সকল কৃষিজীবি মানুষ এই উৎসবে যোগ দেয়। খড়ের তৈরী বিশাল আকৃতির কুশ পুত্তলিকাগুলো সাজিয়ে রাখে। সন্ধ্যা ঘুনিয়ে এলে ঐসব পুত্তলিকার অগ্নি সংযোগ করে উৎসব শুরু হয়।
আগে থেকেই এই উৎসবে কখনে কোন ধর্মীয় আচার এতে প্রতিফলিত হয়নি। কিন্তু দেশভাগের নির্মম ঘটনার পর এইসব প্রাচীন লোকায়িত উৎসবকে ধর্মীয় বিধিনিষেধের মোড়কে আবদ্ধ করার চেষ্ঠা করা হয়েছিলো।
কিন্তু বাঙালী বরাবরই প্রথা বিরোধি, তারা বিক্ষুব্ধ, তারা স্বাধীনচেতা। লোকায়ত সংস্কৃতির আচার অনুষ্ঠান তারা পালন করবেই। তাদের কে বাঁধা দিয়ে রাখা যাবে না। বাঙালির উৎসব হয় সর্বজনীন। এখানে ধর্মীয় ব্যাপারটা খুব মূখ্য নয়। আবহমান এই বাংলার ঐতিহ্যের অংশ হিসাবে ভোলাভুলি উৎসবের আলো ছড়িয়ে পড়ুক সবখানে ; অন্ধকার দুরে যাক।
ছবি : হিল্লোল সরকারের সৌজন্যে।