আধ্যাত্মিকতা ব্যাপারটা আসলে কি
এখন অনেকেই বলতে শোনা যায় যে আমি আধ্যাত্মিক বা আধ্যাত্মিক জগতের মানুষ। কিন্তু এই আধ্যাত্মিক ব্যাপারটা ঠিক কি? বহু মানুষ অবশ্য আধ্যাত্মিক শব্দটা ব্যবহার করে না বদলে এর ইংরেজী অনুবাদটি স্পিরিচুয়াল শব্দটি (spiritual) ব্যবহারে সাচ্ছন্দ্য বোধ করে। এটা এখন অনেকটা একটা স্ট্যাটাস আইকনের মতো হয়ে গেছে। বিশেষত যারা আর্থ সামাজিক দিক দিয়ে অগ্রগন্য। তারা তাদের স্যোসাল প্রোফাইলে এই স্পিরিচুয়াল (spiritual) শব্দটি লিখে রাখে।
অনেককেই এটা বলতে শোনা যায় যে আমি আধ্যাত্মিক জগতের মানুষ বা স্পিরিচুয়াল। আধ্যাত্মিক শব্দটা এসেছে আত্মা থেকে অর্থাৎ আত্মিক বা আত্মা বিশ্বাসী। স্পিরিচুয়াল শব্দটার মধ্যে যে স্পিরিট শব্দটি রয়েছে সেটা এসেছে একটি ফরাসি শব্দ থেকে ‘স্পিরিটাস’। যেটার মানে হলো বায়োবিয়ো। যেমন মিথাইল স্পিরিট আবার মদও স্পিরিট। তাহলে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মানে কি মাতাল? না সেটাও নয়, এটা আত্মা বিশ্বাসী। কথাটা ভালো করে লক্ষ্য করুন আত্ম বিশ্বাসী কিন্তু নয়, বরং আত্মা বিশ্বাসী।
স্পিরিচুয়াল শব্দটি প্রথমে নিগ্রো কৃতদাসদের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে এই শব্দটির ব্যবহার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিদেশী ঔপনিবেশিকদের হাত ধরে।
আধ্যাত্মিক হলো সেই ব্যক্তি যে আত্মার অস্তিত্বে অর্থাৎ নিজের শরীরে আত্মার উপস্থিতি বা দেহহীন অস্তিত্বে বিশ্বাসী। এর দ্বিতীয় কোন অর্থ নেই। আর আধ্যাত্মিকতা হলো এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে জীবন শৈলী সংগঠিত করা হয়।
আত্মায় বিশ্বাস করাটা খুব একটা সোজা বিষয় নয়। কারন, আত্মাকে তো মানষচক্ষু দিয়ে দেখা যায় না। মানে একটা অলিক বিষয়, বিশ্বাস করাটা খুব শক্ত। যদিও প্রচুর মানুষ নিজেদেরকে আধ্যাত্মিক বলে থাকে।
আত্মা থাকে কোথায়?
এটা বুঝতে হলে সূক্ষ্ম আর স্থূল শরীরের ধারনাটাকে বুঝতে হবে। স্থূল শরীর হলো মানুষের বাইরের শরীর যা দৃশ্যমান। আর সূক্ষ্ম শরীর হলো অদৃশ্যমান, আপাত দৃষ্টিতে। সূক্ষ্ম শরীর আমাদের কপাল থেকে তিনি ইঞ্চি পিছনে অর্থাৎ মেরুদন্ডের সামনের দিকে থাকে।
অর্থাৎ আত্মা যেমন সূক্ষ্ম শরীরে থাকে তেমনি এই জগতও সূক্ষ্ম শরীরে থাকে। এই জগতকে বলে সমান্তরাল ব্রহ্মান্ড। যা স্থূল জগতের মধ্যে সম্পৃক্ত ভাবে রয়েছে। মৃত্যুর পর আত্মা এই সূক্ষ্ম জগতের অধিবাসী হয়। আজ পর্যন্ত কেউ জানে না যে জগৎ কি ভাবে সৃষ্টি হয়েছে। পরবর্তী কোন প্রবন্ধে জগতের সৃষ্টির রহস্য উন্মোচন করব, যা বিজ্ঞান গ্রহণ করবে।
এই সূক্ষ্ম শরীর থেকেই স্থূল শরীর সৃষ্টি হয়। অর্থাৎ, আত্মাই একটি স্থূল শরীরের সৃষ্টি। আধ্যাত্মিকতা এমন একটা বিশ্বাস যেটা সত্য বলে প্রমাণিত। কারন আত্মার অস্তিত্ব জন্মান্তরবাদ উদাহরণ দিয়ে প্রমাণ করা গিয়েছে। কিন্তু আধ্যাত্মিক যে ব্যক্তি সে কি উপায়ে তার আত্মাকে উপলব্ধি করবে?
আত্মা উপলব্ধি মানে নিজের খোঁজ শুরু করা। অনেকটা আয়নায় নিজেকে দেখার মতো। আমরা কতখানি সময় আয়নার সামনে দাঁড়াই? মেয়েরা সাজগোজ করে তাদের মুখে কি কি আছে তারা জানে। কিন্তু, খুব কম পুরুষ সেটা জানে। আর আগে ক্ষৌর কার্য নাপিত করতো, এখন অনেকেই নিজে নিজে করে। কিন্তু সবাই নিজের মুখের রহস্যটাই ঠিক মতো জানে না।
আধ্যাত্মিকতা কিন্তু বিজ্ঞান, খুব অগ্রসর বিজ্ঞান। যা মানুষের বোধ শক্তি এমনকি ভাবনারও বাইরে। কিন্তু আধুনিক বিজ্ঞান একটা মৌলবাদী ধারণা নিয়ে চলে এবং অন্যান্য তত্ত্বকে নিয়ে মান্যতা দেয়া দূরের কথা ভাবে পর্যন্ত না।
ফলে আধ্যাত্মিকতা এক নতুন বিজ্ঞানের সূচনা করেছে, যাকে আধিভৌতিক বিজ্ঞান বা প্যারানরমাল সায়েন্স বলে। আধ্যাত্মিক যে ব্যক্তি অর্থাৎ যে আত্মায় বিশ্বাস করে সে যে সমস্ত কথা বলে, তার মধ্যে ভৌতিক এবং আধিভৌতিকতা থাকে। এমনকি সে সাইকো (যদিও এটা একটা গালাগালি) হতে পারে। বা কোন মিডিয়াম হতে পারে।
আধ্যাত্মিক ব্যক্তির জীবনে একাকীত্ব একটা বড় জায়গা। এটা না থাকলে নিজের কাছে নিজের চেনাটাই সম্পূর্ন হয় না। তবে আধ্যাত্মিক হলেই হবে না আধ্যাত্মিকতা শিখতে হয়। গুরুর কাছ থেকে শেখাই পরম্পরা। খুব প্রয়োজন কারন এই জীবনে ঘাত প্রতিঘাত একটু বেশি রকমের। আর প্রাপ্তি বড় কম নয়, ভাড়ার পূর্ণ হয়ে যায়।
আধ্যাত্মিকতায় এখন অনেক কিছুর ছোঁয়া লেগেছে। তাতে রান্না, পোষাক, ভ্রমন, জ্ঞান আরোহন, স্বাস্থ্য, স্ব-নিরাময়, মানসিক সুস্থতা, জীবন শৈলী প্রভৃতি জায়গা করে নিয়েছে। হয়তো আধ্যাত্মিকতা আগামীতে বিশ্বব্যাপী একটি শক্তিশালী মানব ধর্ম হিসেবে জায়গা করে নেবে।
সূত্র : https://inerself.org/2020/10/23/spiritual/ থেকে সংক্ষেপিত