ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিক অসন্তোষের আগুন থামছেই না, ফের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে শ্রমিক অসন্তোষের আগুন থামছেই না, ফের মহাসড়ক অবরোধ
সড়ক অবরোধ

শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষ যেন কিছুতেই থামছে না। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে একের পর এক বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানায় কর্মবিরতির ঘটনায় আবারও অস্থির হয়ে উঠেছে শিল্পাঞ্চল।

বুধবার সকাল থেকেই শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ছয়দানা ও হারিকেন এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করায় বন্ধ হয়ে গেছে মহাসড়কের উভয় পাশের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক। পরিস্থিতি বিবেচনায় মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৯টি কারখানা।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!