ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুর্বৃত্তরা আগুন দিল ঢাকা-পঞ্চগড় রেললাইনে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০১:২২, ১৮ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তরা আগুন দিল ঢাকা-পঞ্চগড় রেললাইনে
নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন ।। ছবি: সংগৃহীত

নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। একটি সূত্রের দাবি, লকডাউন সফল করার লক্ষ্যে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলটির নেতাকর্মীরা রেললাইনে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, রেল লাইনে আগুনের কোন ঘটনা ঘটেছে এমন কোনো খবর পুলিশের কাছে নেই।

এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব। তবে বর্তমান পরিস্থিতি শান্ত আছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!