ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ ফিচার ]

ভুল ডিজাইনের কারণে দেখা দিচ্ছে নিরাপদ পানির সঙ্কট

কাজী শাহনূর আশরাফ
প্রকাশিত: ১১:৫৭, ২২ নভেম্বর ২০২৬
ভুল ডিজাইনের কারণে দেখা দিচ্ছে নিরাপদ পানির সঙ্কট
ভবিষ্যতের building কেবল concrete box হতে পারে না। এটি হতে হবে এমন একটি living water system, যেখানে প্রতিটি ফোঁটার দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ জীবনও আছে

আমরা প্রতিদিন টয়লেটে বিশুদ্ধ পানীয় পানি ফ্লাশ করে দিচ্ছি। অথচ একই পৃথিবীতে ২.২ বিলিয়ন মানুষ এখনো নিরাপদ পানীয় পানি পায় না।

এটা শুধু দুঃখজনক নয়। এটা একটি ভয়াবহ design failure। সমস্যা পানি কমে যাওয়া নয়, সমস্যার বড় অংশ হলো আমরা ভবনগুলোকে এমনভাবে design করেছি, যেখানে পানি একবার ব্যবহার হয়, তারপর বর্জ্যে পরিণত হয়। 

ছাদের বৃষ্টির পানি নষ্ট হয়, ধোয়ার পানি ড্রেনে হারিয়ে যায়, টয়লেটের পানি দূষণ হয়ে নদী-খাল-সমুদ্রে যায়। অর্থাৎ আমরা পানিকে একটি living cycle হিসেবে দেখি না, বরং একটি single-use resource হিসেবে ব্যবহার করি।

Open photo

কিন্তু প্রকৃতি এভাবে কাজ করে না।
প্রকৃতিতে কিছুই একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় না। পানি পড়ে, সঞ্চিত হয়, ব্যবহৃত হয়, আবার মাটিতে, উদ্ভিদে, বাষ্পে, আকাশে ফিরে যায়। এই চক্রের মধ্যেই জীবন টিকে থাকে।

Nature Based Architecture (নেচার বেইজড আর্কিটেকচার / প্রকৃতিনির্ভর স্থাপত্য) এবং Permaculture (পার্মাকালচার / স্থায়ী জীবন-নকশা ভাবনা) আমাদের শেখায়, ভবনকেও এই প্রাকৃতিক জলচক্রের অংশ হতে হবে। 

ছাদের বৃষ্টির পানি সংগ্রহ করা যায়, তা ফিল্টার করে ব্যবহার করা যায়, shower-এর পানি toilet flushing-এ ফিরিয়ে আনা যায়, তারপর উদ্ভিদভিত্তিক ব্যবস্থায় তা পরিশোধন করে irrigation-এ ব্যবহার করা যায়। শেষে সেই পানি আবার গাছ, মাটি, বাষ্প এবং প্রকৃতির বৃহত্তর চক্রে ফিরে যায়।

তখন পানি “waste” থাকে না।
পানি হয়ে ওঠে cycle।

এ ধরনের design জলব্যবহারকে ৭৫% পর্যন্ত কমাতে সাহায্য করতে পারে, একই সঙ্গে দূষিত পানি নদী ও সাগরে যাওয়াও কমায়। অর্থাৎ সমাধান শুধু নতুন পানির উৎস খোঁজা নয়। সমাধান হলো ভবনের design বদলানো।

ভবিষ্যতের building কেবল concrete box হতে পারে না।
এটি হতে হবে এমন একটি living water system, যেখানে প্রতিটি ফোঁটার দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ জীবনও আছে।
পানি আমাদের কম নয়।

আমরা শুধু সেটিকে ভুলভাবে design করেছি।

লেখক : কাজী শাহনূর আশরাফ
রিজেনারেটিভ জীবিকা নকশাবিদ, পার্মাকালচার ডিজাইনার ও প্রশিক্ষক এবং রিজেনারেটিভ উদ্যোক্তা। 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!