ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ২৪ অক্টোবর ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের বিরুদ্ধে ৪৪টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৮৭, মতিঝিলে ৭৮, তেজগাঁওয়ে ১১০, মিরপুরে ২০৬, গুলশানে ৭৮, উত্তরা বিভাগে ৩২, এসআরইউতে ৪ এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।

অভিযানে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম কার্ড, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।

জব্দ করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা এবং গাঁজাভর্তি কলকিসহ কাটার।

আকতার হোসেন জানান, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!