ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বঙ্গভবনে রাষ্ট্রপতি-ভারতীয় রাষ্ট্রদূত বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি-ভারতীয় রাষ্ট্রদূত বৈঠক
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ তথ্য জানায়।

Advertisement

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার সাফল্য কামনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি ও ভারতীয় রাষ্ট্রদূত।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!