ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএমপির চার এসি কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯, ৯ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির চার এসি কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

Advertisement

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন—

সাজিয়া আফরোজ সুমা: পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে তাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

নুসরাত ইয়াসমিন তিছা: ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে তাকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।

সৌমিক হাসান: রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) পদ থেকে বদলি করে তাকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

খান মাহমুদুল হাসান: গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে তাকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!