ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ধানমন্ডি ২৭-এ আগুন, কাজ করছে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডি ২৭-এ আগুন, কাজ করছে ৪ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।

Advertisement

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ছয়তলা ভবনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। পরে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!