ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে গিভিং গ্রেস ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬
লালমনিরহাটে গিভিং গ্রেস ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা
লালমনিরহাটে সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা। ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও খাবার বিতরণ করেছে গিভিং গ্রেস ফাউন্ডেশন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশেমবাজার এলাকায় আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পে দুই হাজার তিনজন মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আয়োজিত ক্যাম্পে গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও সিইও মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন, চিকিৎসক ডা. রুকাইয়া সুলতানা (এমবিবিএস), ফিল্ড অফিসার মো. আশরাফুল ও মেরাজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisement

ফাউন্ডেশনের ট্রাস্টি ও সিইও মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের মাধ্যমে দিনব্যাপী অসহায়, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

তিনি বলেন, প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কল্যাণে প্রাতিষ্ঠানিক জাকাত ও সদকার মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে চিকিৎসাসেবার পাশাপাশি অসহায় মানুষের মধ্যে খাবারও বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!