[ রাজধানী ]
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪৭ জন গ্রেপ্তার
ফাইল ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৪৭ জন, ওয়ারীতে ৫৬ জন, মতিঝিলে ৬৭ জন, তেজগাঁওয়ে ৭০ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ২৯ জন, উত্তরা বিভাগে ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশের হাতে উদ্ধার হয়েছে ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!