ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
সাঁথিয়ায় যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল গ্রেফতার
ছবি- ডেইলি বাংলাদেশ
পাবনার সাঁথিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মিজানুর রহমান উকিলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার করমজা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান উকিল সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাঁথিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে করমজা মল্লিকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় নিজ বাড়িতে অবস্থানকালে মিজানুর রহমান উকিলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে থানায় দায়েরকৃত মামলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
ডেইলি-বাংলাদেশ/পাবনা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!