ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ একদিনের হতাহত ]

বৃহস্পতিবার সারাদেশে ১২ জন নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯, ১২ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার সারাদেশে ১২ জন নিহত
ফাইল ফটো

সারাদেশে বৃহস্পতিবার বিভিন্ন ঘটনা-দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৪৮ জন।

বৃহস্পতিবার নরসিংদীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

শরীয়তপুরের একটি বাজারে বৃহস্পতিবার আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisement

রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠা-নামার দড়ি ছিঁড়ে একই পরিবারের ৩ জনসহ পাঁচজন নিহত হয়েছেন।

শেরপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার অর্ধশতাধিক বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে।

বৃহস্পতিবার কুষ্টিয়া সদরের বিত্তিপাড়ায় ঈদগাহ কমিটি গঠন ও ঈদের নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৭ জন আহত হয়েছেন।

রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছেন।

পাবনায় বৃহস্পতিবার এক ট্রাকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জে অপহরণের টাকা না পাওয়ায় এক মাদরাসাছাত্রকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!