ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ একদিনের হতাহত ]

বুধবার সারাদেশে ১৭ জন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২:১৬, ১১ জুলাই ২০২৪
বুধবার সারাদেশে ১৭ জন নিহত
সংগৃহীত ছবি

সারাদেশে বুধবার (১০ জুলাই) সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের দুই ছেলে নাহিদ (২০) ও  জাহিদ (২৭) এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়ার ছেলে শাকিল মিয়া (২২)।

গোপালগঞ্জে মোটরসাইকেলের পেছনে ট্রলির ধাক্কায় হাসিবুর রহমান রুবেল (৩৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

নেত্রকোনার দুর্গাপুরে ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দেড় বছর বয়সি শিশু সাদিয়ার মৃত্যু হয়েছে।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের ডিমশহর মৌলবি পাড়ায় বিদ্যুৎস্পর্শে কবির খন্দকার (২১) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শেখ (৫৪) নামে ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিজ বসতঘরে বিদ্যুতের তার সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

ভোলার মেঘনা নদীতে ৫ শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ড্রেজার আফসানা-১ এর কেবিন থেকে মো. আরিফুল ইসলাম ও নুরে আলম নামের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মিলছেনা ৩ শ্রমিকের।

সিলেটের গোলাপগঞ্জে নববধূ তানজিনা ইসলামের (২১) রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহাবুবুল হক।

গোপালগঞ্জে সাত বছরের ছেলে শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ শিশুটির মা আকু ফকিরকে (৪২) আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অটোচার্জার ভ্যান চুরির ঘটনায় নারীসহ চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লোহিতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ সুমি খাতুন (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. শরিফ হোসেন (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধ, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

মুন্সীগঞ্জে মো. অনিক (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। 

নেত্রকোনা জেলায় সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নে জুয়ার আসর থেকে ৭ জন আটক করেছে পুলিশ।

প্রেমিকাকে ভিডিও কলে রেখে আসাদুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এইচএসসি পরীক্ষা শেষে মেয়ের খাতা দেখার অভিযোগে শিক্ষক বাবা আতিকুল ইসলামকে (৫০) ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহের তারাকান্দায় ইয়াবা ও হেরোইনসহ যুবলীগ নেতা ও তার সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

ঢাকায় এক কর্মসূচি থেকে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে সেটি অব্যাহত রাখার আহ্বান।

টাঙ্গাইলের ভূঞাপুরে অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষিকাকে কু-প্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দিতে ওই শিক্ষিকার পরিবারকে চাপ দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

বগুড়ায় ছাত্রী নিবাস থেকে নাইমা হাসান নুপুর (১৯) না‌মে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চরমোনাইতে সরকারি জায়গায় অবৈধ দোকান মালিকদের তোপের মুখে পার্শ্ববর্তী জমির মালিক।

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদসংলগ্ন চরদুয়ানী খালে অভিযান চালিয়ে ১৬২ পিস বিষের বোতল, অবৈধ কারেন্ট জালসহ তিনজনকে আটক করেছে চরদুয়ানী পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!