বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. সাগর আহমেদ। তার বয়স ৩২ বছর।
আহতরা হলেন- ঢাকার রামপুরা এলাকার ২৯ বছর বয়সী মনিয়ামুন, ৩২ বছরের বর্না আক্তার, ২৫ বছরের নূর নাহার, মিরপুর এলাকার ৩২ বছরের লিটু ও আশুলিয়ার ২৬ বছরের দিদার হোসেন।
.png)
স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে সাজেক রুইলুইপাড়া পর্যটন কেন্দ্র থেকে চাঁদের গাড়িতে করে ফিরছিলেন পর্যটকরা। পথে বাঘাইছড়ির হাউজপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িটি। এতে ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। পর্যটকরা ঢাকা থেকে এসেছেন বলে জানা গেছে।