ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ল দোকানপাট 

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ১২ জুলাই ২০২৩
বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ল দোকানপাট 
নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে গেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে গেছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির কলেজ গেইট মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, আব্দুর শুক্কুরের দোকান থেকে আকষ্মিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে যায়। পরে ঘটনাস্থলে পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিস দমকল বাহিনী ও স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে নগদ টাকা মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

Advertisement

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উপ-অধিনায়ক মহিউদ্দিন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা জানান, সকালে ঘটনাস্থলে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করেছে। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!