ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

রাঙ্গামাটিতে দুই বোটের সংঘর্ষ, আহত ৭

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৪ নভেম্বর ২০২২
রাঙ্গামাটিতে দুই বোটের সংঘর্ষ, আহত ৭
ছবি ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বালুভর্তি বোট ও স্পিটবোটের সংঘর্ষে সাতজন আহত এবং দুইজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বিকেলে বাঘাইছড়ির দূরছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোটের সঙ্গে রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোটের এ সংঘর্ষ হয়।

জানা গেছে, লংগদুর কাট্টলীর গাছ টিলা এলাকায় দুর্ঘটনায় স্পিডবোটে চালকসহ মোট নয়জন যাত্রী ছিলেন।  এর মধ্যে সাতজন আহত হন। বাকি দুইজন কাপ্তাই হ্রদে নিখোঁজ। তারা হলেন-লিটন চাকমা ও এলোমিনা চাকমা।  তারা দুজনই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Advertisement

বোট চালক নজরুল ইসলাম বলেন, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পিডবোটটি আমার বোটের কাছাকাছি,চোখের পলক পড়তেই এসে সংঘর্ষ হয়ে যায়।

স্পিডবোট চালক রিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখে কিছু পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই সংঘর্ষ হয়ে যায়।

লংগদু থানার ওসি আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটি থেকে ডুবরি দল আসছেন এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!