[ করোনাভাইরাস ]
নারায়ণগঞ্জে করোনায় আরো দুইজনের মৃত্যু
ফাইল ফটো
নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার এ তথ্য জানান জেলা সিভিল সার্জন মো. ইমতিয়াজ।
তিনি বলেন, দুপুর পর্যন্ত জেলায় ১৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত জেলা মৃত্যুর সংখ্যা ৪৮ জন। ২৪ ঘণ্টায় ৫ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৭ জন।
শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন ৬৪ জন। তখন চারজনের মৃত্যু হয়েছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!