ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

নারায়ণগঞ্জফেরত যুবক করোনায় আক্রান্ত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৮, ৫ মে ২০২০
নারায়ণগঞ্জফেরত যুবক করোনায় আক্রান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে চারজন হলো।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুপ পাল। ৩৮ বছর বয়সী ওই যুবকের বাড়ি পাটগ্রাম পৌরসভার মেচিরপার এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ১ মে নারায়ণগঞ্জ থেকে ওই যুবক বাড়িতে আসেন। এর পরদিন তার নমুনা রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠান স্বাস্থ্যকর্মীরা। সোমবার তার করোনা পজিটিভ আসে। তিনি ওই উপজেলার প্রথম করোনা রোগী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!