ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

রংপুরে করোনায় আক্রান্ত দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  

রংপুর প্রতিনিধি  
প্রকাশিত: ১৯:৪৬, ২৮ মে ২০২০
রংপুরে করোনায় আক্রান্ত দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  
রংপুরে করোনায় আক্রান্ত দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে এক চিকিৎসক ও এক আনসার সদস্যকে ছাড়পত্র দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের বিদায় জানানো হয়। 

এ নিয়ে ওই হাসপাতাল থেকে ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরন নবী জানান, গত ১৪ মে আনসার সদস্য আব্দুল আজিজ এবং ১৮ মে চিকিৎসক শরিফুল ইসলাম করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাদের শরীরে করোনার উপসর্গ না থাকায়  ছাড়পত্র দেয়া হয়। 

এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫৫ জন। বর্তমানে হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!