[ করোনাভাইরাস ]
রংপুরে করোনায় আরো এক বৃদ্ধের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে তিনজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপার টেনশন ও হৃদরোগে ভুগছিলেন ৭০ বছর বয়সের ওই বৃদ্ধ। তার বাড়ি নগরীর গোমস্তাপাড়া এলাকায়। ২২ মে করোনায় আক্রান্ত হলে তিনি করোনা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!