ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় খুলনার শিল্পপতি শেখ মজনুর মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ১৯ জুলাই ২০২০
করোনায় খুলনার শিল্পপতি শেখ মজনুর মৃত্যু
শিল্পপতি শেখ মজনু

খুলনার শীর্ষস্থানীয় শিল্পপতি, আকাংখা গ্রুপ ও মাহাবুব ব্রাদার্স (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান শেখ মজনু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ৬৪ বছর বয়সী এ শিল্পপতি।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাথমিক পর্যায়ে বাড়িতে চিকিৎসা নিয়েছেন শেখ মজনু। অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় শেখ মজনুর মরদেহ নিয়ে খুলনার উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে পৌঁছে জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয়া হবে।

শিল্পপতি শেখ মজনুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হকসহ ব্যবসায়ী, সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!