ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রাজধানীর বাসাবোতে এক নারীর ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৬, ২৮ ডিসেম্বর ২০২১
রাজধানীর বাসাবোতে এক নারীর ওমিক্রন শনাক্ত
ফাইল ফটো

করোনার নতুন ধরন ওমিক্রনে দেশে আরো এক ব্যক্তি সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে চারজন ওমিক্রন ধরনে আক্রান্ত হলেন। নতুন সংক্রমিত ব্যক্তি একজন নারী। তার বয়স ৩৩ বছর। ২০ ডিসেম্বর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। তিনি এখন ঢাকায় আছেন।

মঙ্গলবার দুপুরে করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে। 

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা সংগ্রহ ও এ-সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে। তবে নতুন সংক্রমিত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

এর আগে গতকাল সোমবার ঢাকার আরেক ব্যক্তি ওমিক্রনে সংক্রমিত হয়েছে বলে জানা গেছে। তার বয়স ৫৬ বছর। এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। তারা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

নারী ক্রিকেট দলটি জিম্বাবুয়ে থেকে ১ ডিসেম্বর দেশে ফেরে। ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আর ১১ ডিসেম্বর জানা যায়, তারা ওমিক্রন ধরনেই আক্রান্ত হয়েছেন। এরপর ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তিনি অবশ্য ওমিক্রনে নয়, ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন। তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত ১ হাজার ৫৭০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আর পাকিস্তানে ছয় ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ওমিক্রন
লিংক সফলভাবে কপি হয়েছে!