ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

আবারো মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ১ জানুয়ারি ২০২২
আবারো মৃত্যুশূন্য রামেক হাসপাতাল
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা কিংবা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময় পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।

১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৭ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২৫ জন। বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি তিনজনের।

Advertisement

এদিকে, গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ শুক্রবার এ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় বগুড়া জেলার একজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এ জেলায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৩ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!