ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনার সর্বশেষ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ১ জানুয়ারি ২০২২
করোনার সর্বশেষ পরিস্থিতি
ফাইল ফটো

বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭৬ জন। এছাড়া একই সময়ে ৩৭০ জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন।

শনিবার বিকেলে স্বাস্থ‌্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারো মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!